সাইবার অপরাধ দেশে উদ্বেগজনক পর্যায়ে। কম্পিউটার এমনকি হাতে হাতে মোবাইল ফোনে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির যথেচ্ছ ব্যবহারে এটা অপরাধের ভয়ংকর অস্ত্রে পরিণত হয়েছে। অনলাইনে তথ্য চুরি, পরিচয় জালিয়াতি, হ্যাকিং, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে চাঁদাবাজি, ভুয়া তথ্য ছড়ানো এবং সাইবার বুলিংয়ের অপরাধ ঘটছে। রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে অসত্য ও অমূলক কুৎসা রটনা, বিশিষ্টজনদের চরিত্রহনন, হীনস্বার্থে গুজব ছড়িয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা ঘটছে আকসার। দেশে সাইবার অপরাধের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সাইবার নিরাপত্তা আইন আছে। আক্রান্ত হলে তার আশ্রয় নেওয়াই নাগরিকের কর্তব্য। এ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা দৃঢ়তার সঙ্গে জানান দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও সাইবার অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে সঠিক বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান তাঁর সঙ্গে সাক্ষাৎ করলে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ একটা প্রগতিশীল ও উদারপন্থি মুসলিম রাষ্ট্র। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে-সমাজমাধ্যমে এমন যেকোনো অপপ্রচারের অপচেষ্টা কঠোর হাতে দমন করা কর্তৃপক্ষের কর্তব্য। সেই দৃপ্ত ঘোষণাই দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁকে সাধুবাদ। আধুনিক ডিজিটাল যুগে সাইবার প্ল্যাটফর্ম এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কিন্তু তার অপব্যবহার যখন সমাজ-রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তখন অবশ্যই তাকে যথাযথ আইনি কাঠামোতে দমন ও নিয়ন্ত্রণ করতে হবে। এর কোনো বিকল্প নেই। সরকার সে ব্যবস্থা নিলে, ধরেই নিতে হবে যে তার প্রতি সর্বসাধারণের শতভাগ সমর্থন রয়েছে।
শিরোনাম
- বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!
- আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা
- নকআউটে অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ, মিসরের দাপট
- পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা
- ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা
- ফাঁদে আটকে ছটফট করা হরিণকে উদ্ধার বন বিভাগের
- রাজধানীর মিরপুর ও মুগদায় বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪
- গবেষণায় ২২৬ কোটি টাকা বরাদ্দ, গত অর্থবছরের চেয়ে ১৩ শতাংশ বেশি: ইউজিসি
- স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
- ১৯৯০-এর ক্যামেরুন ট্র্যাজেডি কি আর্জেন্টিনার বিপক্ষে ফেরাবে পুঁচকে কেপ ভার্দে?
- ‘আগামীর অর্থনীতি ও কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি হবে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি’
- জিয়াউর রহমান জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও উন্নয়নের ভিত রচনা করেন: সমাজকল্যাণ মন্ত্রী
- আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের
- আর্জেন্টিনাকে হারানোর ছক ফাঁস করল কেপ ভার্দে
- চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ৬ লেখক
- গত ২০ বছরের ক্ষতি ৫ বছর কাজের মাধ্যমে পূরণ করে দিতে চাই: বিমান প্রতিমন্ত্রী
- বিদ্যালয় নেই তিন গ্রামে, জমি দানের ৯ বছরেও শুরু হয়নি নির্মাণকাজ
- গৌরনদী মডেল মসজিদের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন
- বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি
- সুদানের এল-ওবেইদে মানবিক বিপর্যয় নিয়ে জাতিসংঘের ‘রেড অ্যালার্ট’
সাইবার অপরাধ
দমন হোক কঠোর আইনি ব্যবস্থায়
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা
১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা
৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল
১৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন
গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম