ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সাদুল ইসলাম আজাদের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় ধনবাড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড চালাষে এ জনসভার আয়োজন করা হয়। এ সময় তিনি তালা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সাদুল ইসলাম আজাদ বলেন, ‘আমি আপনাদের ছেলে, আমার প্রতীক তালা। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে মধুপুর ও ধনবাড়ীতে বেকারদের কর্মসংস্থানের সৃষ্টির চেষ্টা করব।’
এ সময় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে প্রশাসন ও নির্বাচন কমিশনের সহযোগিতা কামনা করেন।
জনসভায় তার কর্মী-সমর্থকরা ও স্থানীয় ভোটররা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই