বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় সাম্য, মানবিক, ঐক্যবদ্ধ ও বৈষম্যহীন গণতন্ত্রান্ত্রিক বাংলাদেশ গড়বে।
রবিবার হালুয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি ছাড়া এই দেশকে গড়ে তোলার আর কোনো দক্ষ ও যোগ্য দল নাই।
জনগণের প্রতি দক্ষ ও যোগ্য দেখে পক্ষ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমান দেশবাসীকে নতুন ভোরের আলোয় আলোকিত করবেন ইনশাআল্লাহ। সেই আলোয় চির অবহেলিত আমাদের এই হলুয়াঘাটও আলোকিত হবে।
বিএনপির এই নেতা বলেন, ভাবতে কষ্ট হয়, স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের এই জনপদে আজও চরম দরিদ্রতা গ্রাস করে আছে। কর্মসংস্থানের অভাবে বেকারত্ব চরম আকার ধারণ করেছে। এই পরিস্থিতে আসন্ন নির্বাচন হলুয়াঘাট ও ধোবাউরাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গারো পাহাড়ের পাদদেশে অনুন্নত এই জনপদের ভাগ্য পরিবর্তন ও দারিদ্র বিমোচনের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।
বিডি প্রতিদিন/এমআই