রাজধানীর ডেমরায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নবীউল্লাহ নবী। তিনি বলেছেন, মানুষের প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। আমরা জনগণের ভালবাসা ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত, কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না।
রবিবার ডেমরা থানার ৬৯ নং ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ডেমরায় লিফলেট বিতরণসহ ধানের শীষের প্রচারণা চালান নবীউল্লাহ নবী।
তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে বিএনপির ওপর আস্থা রাখুন। এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র রক্ষার স্বার্থে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে ভোটের অধিকার কেউ কেড়ে নিতে না পারে।
এ সময় ডেমরা ও যাত্রাবাড়ী থানা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শআ