বিএনপি নির্বাচিত হলে সরকার হবে গণবান্ধব ও জনগণের সরকার এমন মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। মুন্সীগঞ্জের লৌহজংয়ে নির্বাচনী গণসংযোগ লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার গাঁওদিয়া এক নম্বর ওয়ার্ড লতিফ ঢালীর বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আজাদ দীর্ঘমেয়াদি উন্নয়ন গণতন্ত্র প্রতিষ্ঠা ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে দলীয় প্রতীকের গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে আব্দুস সালাম আজাদ বলেন, আমার এলাকায় মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত রাখব৷কোন দুর্বৃত্ত, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকসেবীদের সাথে সঙ্গ দিব না তাদের এলাকায় থাকতে দিবো না৷ কোন মাদক ব্যবসায়ী এলাকায় থাকতে পারবে না। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবেন৷ আমরা মন্ত্রী সভায় গেলে আমরা এলাকার অপূর্ণ কাজগুলো সম্পন্ন করবো ৷
গাঁওদিয়া ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিক খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আনিসুর রহমান আনিস, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য এম. এ লতিফ ঢালী, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক হাজী মো. মোক্তার হোসেন খান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম