বাগেরহাটে ধানের শীষের প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচরণা চালিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সংগঠনের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজের নেতৃত্বে মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি থেকে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লিফলেট বিতরণের মাধ্যমে শেষ হয়। এসময় নেতারা বাগেরহাট-৪ আসনে ধানের শীষের প্রার্থী সোমনাথ দে’কে ভোট দেওয়ার আহ্বান জানান। সেই সাথে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষিকার্ডসহ জনগণের কল্যাণে বিএনপি চেয়াম্যান তারেক রহমানের বিভিন্ন পরিকল্পনা কথা তুলে ধরেন।
গণসংযোগের সময় মালেয়শিয়া বিএনপির সহ-সভাপতি ড. এস এম রহমান হালিম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন বাপ্পিসহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল