স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন দিনাজপুর প্রতিষ্ঠায় আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখা।
সোমবার দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ড্যাব-এর নেতৃবৃন্দরা।
এ সময় সংগঠনটির আহ্বায়ক ডা. মো. হাফিজুল ইসলাম, সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক, ডা. আজিজার রহমান, ডা. রফিকুল ইসলাম, ডা. গোলাম মোস্তফা, ডা. জাহানারা মুন্নি, ডা. মোস্তফা সরকার, ডা. নুরুজ্জামান সরকার, ডা. জাহিদ হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তারা দিনাজপুর নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান ও কার্যক্রম তুলে ধরেন।
তারা বলেন, বিএনপির কার্যক্রমের সেই ধারাবাহিকতায় সৈয়দ জাহাঙ্গীর আলম নির্বাচিত হলে এবং স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষার আগামী দিনের চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ নেবেন বলে আমরা আশাবাদী।
সংবাদ সম্মেলনের পর তারা শহরে সাধারণ মানুষের মাঝে দিনাজপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/এমই