মাগুরা-১ আসনের বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান বলেছেন, ‘স্বাধীনতার চেতনাকে অক্ষুণ্ন রাখতে মুক্তিযোদ্ধাদের সবসময় প্রস্তুত ও সজাগ থাকতে হবে। মুক্তিযোদ্ধাদের ঐক্যই দেশকে সব ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারে।’
আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে বুধবার মাগুরা শহরে একটি কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় মনোয়ার হোসেন খান বলেন, ‘মুক্তিযোদ্ধারা এ দেশের সূর্যসন্তান। তাদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার চেতনাকে অক্ষুণ্ন রাখতে মুক্তিযোদ্ধাদের সবসময় প্রস্তুত ও সজাগ থাকতে হবে। মুক্তিযোদ্ধাদের ঐক্যই দেশকে সব ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারে।’
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আখতার হোসেন। সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা মো. ওয়ালিদুজ্জামান।
এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধারা স্বাধীনতার স্বপক্ষের শক্তির পক্ষে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/এমই