আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওলামা মাশায়েখগদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল।
বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পয়াগ নরসিংসার ময়দানে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে সদর উপজেলার পশ্চিমাঞ্চলের নাটাই উত্তর, দক্ষিণ ও সাদেকপুর ইউনিয়নের ওলামা মাশায়েখরা অংশগ্রহণ করেন।
মতবিনিময়কালে মাহবুব শ্যামল বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যতবারই ছিল ততবারই আলেম-ওলামাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করেছে। আগামী দিনেও রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আলেমদের পরামর্শ নিয়ে দেশের উন্নয়নে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে।
সদর উপজেলা ওলামাদলের আহ্বায়ক মুফতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন সদস্য সচিব মুফতি নুরুল্লাহ আল মানসুর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা রশিদ আহমদ, সদস্য সচিব কাজী মাওলানা ইয়াহ ইয়া মাছউদ, ভাদুঘর মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা কামাল উদ্দিন কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা সোলায়মান, নাটাই উত্তর ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা আতাউল্লাহ কাসেমী।
এছাড়া পয়াগ মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল আজিজ, সাদেকপুর ইউনিয়ন ছাত্র ওলামা পরিষদের সভাপতি মাওলানা জালাল উদ্দিন, সেক্রেটারি ক্বারী মুজাম্মেল হক, পৌর ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা ইসহাক আল মামুন, সদস্য সচিব মাওলানা সৈয়দ কাসেমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই