নরসিংদীতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী খায়রুল কবির খোকনের পক্ষে ভোট চেয়ে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসেন বিদ্যুতের নেতৃত্বে শহরের শিক্ষা চত্বর থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাক্ষন্দী এলাকায় এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
নরসিংদী জেলা বিএনপির নেতকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূইয়া, জেলা যুবদলের সহ-সভাপতি নাসিক আহমেদ আনন্দ, শহর বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি মোমেন শিকদার, আলামিন হোসেন বিপ্লব, জামান মিয়া।
বিডি প্রতিদিন/জুনাইদ