নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, ধানের শীষে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আপনাদের একটি সুন্দর আড়াইহাজার উপহার দেবো। বিএনপি ক্ষমতায় গেলে আড়াইহাজারে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদকসহ সব অপরাধ কঠোর হস্তে দমন করা হবে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে শ্রীনিবাসদি এলাকার একটি মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। এদিন আড়াইহাজার মাহমুদপুর ইউনিয়নের উদ্যোগে এই নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়।
নজরুল ইসলাম আজাদ বলেন, চুরি ডাকাতি বন্ধে নেয়া হবে সর্বোচ্চ পদক্ষেপ। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে আপনাদের কাক্সিক্ষত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হবে। একটি সমৃদ্ধ মডেল আড়াইহাজার গড়তে সর্বদা আপনাদের পাশে থাকবো।
মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ।
বিডি-প্রতিদিন/মাইনুল