নারায়ণগঞ্জ-৩ আসনে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের মাধ্যমে ধানের শীষে ভোট চেয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
বুধবার সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ প্রচার চালান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম হক রুমি, সাধারণ সম্পাদক মো. মোমেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু।
এছাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল মিয়া ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোরশেদ আলমসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই