নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষসহ চার প্রার্থীর প্রতিনিধিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।
তিনি জানান, প্রচারণায় যানবাহনে অবৈধভাবে নির্বাচনী স্টিকার ও পোস্টার লাগানোর অভিযোগে দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী সিরাজুল মামুন, চেয়ার প্রতীকের প্রার্থী বাহাদুর শাহ এবং ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাকসুদের প্রতিনিধিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে তোরণ নির্মাণের অভিযোগে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের প্রতিনিধিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাচনী আচরণবিধি মেনে চলতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কামাল