সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে কুমিল্লার বুড়িচংয়ে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন।
সভায় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার,উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা. আশিক-ই-রাব্বী, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল