গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে ব্যাটারি গলিয়ে পরিবেশ দূষণের দায়ে একটি কারখানার কার্যক্রম বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার গোপালপুরে আদর্শ ব্যাটারি হাউস নামের ওই কারখানায় এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক উত্তম কুমারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান। তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র না থাকায় কারখানাটির কার্যক্রম বন্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সঙ্গে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।