আওয়ামী লীগ শাসনামলে ডেটা টেম্পারিংয়ের মাধ্যমে টিকাদানের মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরে হামের টিকাদানবিষয়ক ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘আওয়ামী লীগ সরকার ডেটা টেম্পারিংয়ে ওস্তাদ ছিল। ২০২০ সালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের তথ্য সত্য নয়। উল্টো টিকার আওতার বাইরে ছিল অনেক শিশু।’ এ সময় বিএনপি সরকার স্বাস্থ্যে বড় ধরনের বরাদ্দ দেবে জানিয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেছে সরকার। স্বাস্থ্য খাতের বাজেট সাংঘাতিক অপ্রতুল ছিল, জিডিপির অন্তত ১ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ করার পরিকল্পনা আছে বর্তমান সরকারের।’ ব্রিফিংয়ে হামের সংক্রমণ কমে আসছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস বলেন, ‘শুরুতে টিকা দেওয়া উপজেলাগুলোতে সংক্রমণ কমে এসেছে। লক্ষ্যের ৯৫ শতাংশ সফল হয়েছে ইতোমধ্যে।’ তবে হামের পর নিউমোনিয়ায় মৃত্যু রোধে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শিরোনাম
- কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান
- ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
- সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
- ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
- পিএইচডি স্কলারশিপে অনিয়ম; তদন্তের পর গোবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
- লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
- তুরাগ নদীতে ৭ লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব: ঢাকা পুলিশ সুপার
- চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
- লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট, এটি ঐতিহাসিক : আমান উল্লাহ আমান
- শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১
- তেভাগা আন্দোলনের জনক হাজী দানেশের মৃত্যুবার্ষিকী পালিত
- ভূরুঙ্গামারীতে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ
- বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে
- বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড
- লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
- বিশ্বকাপে আফ্রিকার দাপট
- ৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সামনে ধুঁকছে টাইগাররা
- জাতীয় বিশ্ববিদ্যালয়: ঘাটতি বাজেটেই নতুন অর্থবছরের কার্যক্রম শুরু
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
আপডেট:
০০:৩৭, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
টিকাদানের মিথ্যা তথ্য ছড়ায় আওয়ামী লীগ
--- ড. জিয়াউদ্দিন হায়দার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে