ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ যাত্রায় ২ কোটির বেশি মানুষ যোগ দিতে পারেন বলে মেহের নিউজ জানিয়েছে।
আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে ও পবিত্র শহর হিসেবে পরিচিত কোমে তার শেষযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। পরে ৯ জুলাই তাঁর জন্মস্থান মাশহাদে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। পুরো প্রক্রিয়াটি যেন সুন্দর ও সুষ্ঠুভাবে শেষ হয় সেজন্য ইসলামিক বিপ্লবী গার্ড এবং পুলিশের সঙ্গে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইরাকের পবিত্র শহর কারাবালাতেও খামেনির শেষযাত্রার একটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। যদিও এটি এখনো চূড়ান্ত হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে প্রাণ হারান ৮৬ বছর বয়সি আয়াতুল্লাহ আলি খামেনি। মৃত্যুর পরপরই তার শেষযাত্রার একটি পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু নিরাপত্তার কারণে তা স্থগিত করা হয় বলে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল। ইরানের রাজনৈতিক অঙ্গনের প্রায় সব নেতা খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত হবেন।
ফলে তাদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। সূত্র : মেহের নিউজ