শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ০৪ জুলাই, ২০২৬ আপডেট: ০০:২৭, শনিবার, ০৪ জুলাই, ২০২৬

বাগেরহাটের ২৬ নদী মরে এখন সরু খাল

শেখ আহসানুল করিম, বাগেরহাট
প্রিন্ট ভার্সন
বাগেরহাটের ২৬ নদী মরে এখন সরু খাল

বাগেরহাটে দখল, দূষণ ও চিংড়ি চাষের জন্য অপরিকল্পিত বাঁধের কারণে দ্রুত পলি মাটি জমে মরে এখন সরু খালে পরিণত হয়েছে সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এ জেলার ২৬টি নদী। এসব নদনদীর অবস্থা এতটাই শোচনীয় যে ভাটার সময় হাঁটুপানিও থাকে না। গত ২০ বছরে মরে যাওয়া এই ২৬ নদনদীতে এখন আর লঞ্চ, স্টিমার ও কার্গো ভ্যাসেল চলাচল করতে পারে না। ফলে চাষাবাদ করতে শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় পানি পাচ্ছেন না কৃষকরা। চিংড়ি চাষের জন্য অপরিকল্পিত বাঁধের কারণে প্লাবনভূমি না থাকাসহ পলি জমে বর্ষা মৌসুমে প্রতি বছরই ফসল পানিতে ডুবে নষ্ট হচ্ছে। ছড়িয়ে পড়ছে মাত্রাতিরিক্ত লবণাক্ততা। হ্রাস পাচ্ছে জমির উর্বরতা শক্তি। বিনষ্ট হচ্ছে সবুজ-শ্যামল প্রকৃতি। মরে যাওয়া পুটিমারী, বিশনা, দাউদখালী, মোংলা, ভোলা, বিষখালী, হুজি, জৌখালী, কালীগঙ্গা, খোন্তকাটা, রায়েন্দা, বলেশ্বর, ভৈরব, তালেশ্বর, ভাষা, বেমরতা, দোয়ানিয়া, কুচিবগা, ছবেকী, রাওতি, বেতিবুনিয়া, কলমী, দোয়ানী, যুগীখালী, কুমারখালী ও চিত্রা নদী। খনন না করায় এসব নদনদী দিয়ে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্রবন্দর মোংলার সঙ্গে সারা দেশের আমদানি-রপ্তানির পণ্যবাহী কার্গো ভ্যাসেলসহ নৌ যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ ২৬টি নদনদীর সঙ্গে সংযুক্ত ৩ শতাধিক খালও মরে গেছে। এ ছাড়াও গত কয়েক বছরে বাগেরহাট শহরের পাশ দিয়ে প্রবাহিত দড়াটানা নদীও দখল, দূষণ ও ময়লা-আবর্জনায় দ্রুত ভরাট হয়ে যাচ্ছে।

বাগেরহাটে এখন স্বাভাবিক অবস্থায় প্রবহমান রয়েছে জেলার মাত্র দুটি নদ-নদী পানগুছি ও পশুর। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্টরা বলছেন বেড়িবাঁধ দিয়ে কৃষি জমিতে অপরিকল্পিত চিংড়ি চাষের ফলে প্লাবনভূমি না থাকায় জমিতে স্বাভাবিক জোয়ারের পানি উঠতে পারছে না। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের ৫টি পোল্ডারের অধীন ১৬৫টি স্লুইস গেটে সরকারিভাবে কোনো লোকবল নিয়োগ না থাকায় ভাটার পানি নামার সময় ফ্লাপগেটগুলো (স্লুইস গেটের নিচের অংশ) সব সময় বন্ধ থাকে। ফলে পানি প্রবাহ না থাকায় ভরাট হয়েছে এসব নদী। অন্যদিকে দখল, দূষণের সঙ্গে পোল্ডারের বাইরে থাকায় ফারাক্কা বাঁধের কারণে এসব নদীতে উজানের পানি না আসায় দীর্ঘ সময় ধরে জোয়ারের পানি স্থির হয়ে থাকে। এতে অতিরিক্ত পলি জমেও ভরাট হয়ে গেছে নদী। এ কারণে বঙ্গোপসাগরের লবণাক্ত পানি ভাটায় দ্রুত নামতে না পেরে ফসলি জমিতে মাত্রাতিরিক্ত লবণাক্ততা ছড়িয়ে পড়ছে। হ্রাস পাচ্ছে জমির উর্বরতা শক্তি। মরে যাচ্ছে বাগেরহাটের সবুজ-শ্যামল প্রকৃতি। সরেজমিন দেখা গেছে, সরু খালে পরিণত হওয়া এসব নদনদীর ভরাট চরে অপরিকল্পিত আশ্রয়ণ প্রকল্পের পাশাপাশি এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি ও ভূমিখেকোরা অবৈধভাবে পার দখল করে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা গড়ে তুলেছেন। কোথাও কোথাও নদী ভরাট করে দোকানপাট-ব্যবসাপ্রতিষ্ঠান, এমনকি বাড়ি নির্মাণ করা হয়েছে।

মঘিয়া আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যাপক এস এম ওয়াজেদ আলী জানান, আমরা বড় হয়েও বাগেরহাটের এসব নদীতে বড় বড় লঞ্চ, স্টিমার ও নৌকা চলতে দেখেছি। অপরিকল্পিত বাঁধের কারণে দ্রুত পলি মাটি জমে নদীগুলো মরে এখন সরু খালে পরিণত হয়েছে। কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ জানান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে খাল খনন করে দেশকে সবুজ বিপ্লবে পরিণত করেছিলেন। তার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটের মরে যাওয়া খালগুলো দ্রুত ড্রেজিং ও খননের মাধ্যমে প্রবাহমান করে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরিবেশবিদ পশুর ওয়াটার কিপার নূর আলম শেখ বলেন, বাগেরহাটে মরে সরু খালে পরিণত হওয়া ২৬টি নদনদীতে প্রাণ ফিরিয়ে আনতে দ্রুত ড্রেজিং ও খনন করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে হবে। বাগেরহাট শহরের পাশ দিয়ে প্রবাহিত দড়াটানা নদীর দখল, দূষণ ও ময়লা-আবর্জনায় দ্রুত ভরাট হাত থেকে রক্ষায় এখনই পদক্ষেপ নিতে হবে। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্তু পাল জানান, মোংলা বন্দর থেকে ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ-চ্যানেল সচল রাখতে রামপাল উপজেলা সদর হয়ে দাউদখালী নদীতে ড্রেজিং করা হয়েছে। বিএনপি সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বাগেরহাট জেলায় এখন ৬১৯ কোটি টাকা ব্যয়ে ২৫টি প্যাকেজে নদনদী ও খাল খনন চলছে।

এই বিভাগের আরও খবর
কাপাসিয়ায় মিলল ঢাকাই মসলিনের ‘ফুটি কার্পাস’
কাপাসিয়ায় মিলল ঢাকাই মসলিনের ‘ফুটি কার্পাস’
সাংবাদিক দেখে চিকিৎসকের দৌড় ভিডিও ভাইরাল
সাংবাদিক দেখে চিকিৎসকের দৌড় ভিডিও ভাইরাল
পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছেন কলি রানী
পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছেন কলি রানী
আবারও বাড়ল সোনার দাম
আবারও বাড়ল সোনার দাম
খুলনায় প্রকাশ্যে স্কুলছাত্রীকে গুলি
খুলনায় প্রকাশ্যে স্কুলছাত্রীকে গুলি
গ্রিস সীমান্তে নিহত বাংলাদেশির লাশ নিয়ে বিপাকে দূতাবাস
গ্রিস সীমান্তে নিহত বাংলাদেশির লাশ নিয়ে বিপাকে দূতাবাস
সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার
সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার
রেকর্ডসংখ্যক ভোটার নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির
রেকর্ডসংখ্যক ভোটার নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির
দড়ি দিয়ে বেঁধে ঘোরানো হলো যুবককে
দড়ি দিয়ে বেঁধে ঘোরানো হলো যুবককে
ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগের ৫৬ জনের বিরুদ্ধে মামলা
ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগের ৫৬ জনের বিরুদ্ধে মামলা
সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার
সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার
সুন্দরবনে মৃত্যুফাঁদ থেকে বাঁচল হরিণ
সুন্দরবনে মৃত্যুফাঁদ থেকে বাঁচল হরিণ
সর্বশেষ খবর
সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে
সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে

২৫ মিনিট আগে | জাতীয়

শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে কেপ ভার্দের মুখোমুখি আর্জেন্টিনা
শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে কেপ ভার্দের মুখোমুখি আর্জেন্টিনা

২৬ মিনিট আগে | মাঠে ময়দানে

অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় মিসর
অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় মিসর

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!
বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অতিরিক্ত সময়ে গড়াল অস্ট্রেলিয়া ও মিসরের ম্যাচ
অতিরিক্ত সময়ে গড়াল অস্ট্রেলিয়া ও মিসরের ম্যাচ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে বাগড়া দিতে পারে বৈরী আবহাওয়া
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে বাগড়া দিতে পারে বৈরী আবহাওয়া

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বঙ্গোপসাগরে লঘুচাপ, পাঁচ দিনজুড়ে বৃষ্টি; আট জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা
বঙ্গোপসাগরে লঘুচাপ, পাঁচ দিনজুড়ে বৃষ্টি; আট জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা

২ ঘণ্টা আগে | জাতীয়

আত্মঘাতী গোলে সমতায় অস্ট্রেলিয়া
আত্মঘাতী গোলে সমতায় অস্ট্রেলিয়া

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শক্তিশালী এল নিনোর আশঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
শক্তিশালী এল নিনোর আশঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা
আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে মিসর
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে মিসর

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খামেনির পাশে ছোট কফিনে ১৪ মাসের নাতনি জাহরা মোহাম্মাদী
খামেনির পাশে ছোট কফিনে ১৪ মাসের নাতনি জাহরা মোহাম্মাদী

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসলামের দৃষ্টিতে দায়িত্ববোধের গুরুত্ব
ইসলামের দৃষ্টিতে দায়িত্ববোধের গুরুত্ব

৩ ঘণ্টা আগে | ইসলামী জীবন

জগৎজুড়ে মনুষ্যত্বের সংকট
জগৎজুড়ে মনুষ্যত্বের সংকট

৩ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

পোশাক খাতের রপ্তানি আয় কমেছে
পোশাক খাতের রপ্তানি আয় কমেছে

৩ ঘণ্টা আগে | অর্থনীতি

শনির দশা কাটছে না
শনির দশা কাটছে না

৩ ঘণ্টা আগে | অর্থনীতি

নকআউটে অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ, মিসরের দাপট
নকআউটে অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ, মিসরের দাপট

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আশুরের গোলে মিসরের লিড
আশুরের গোলে মিসরের লিড

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নাওডোবা বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে পাঁচজন গ্রেপ্তার
নাওডোবা বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে পাঁচজন গ্রেপ্তার

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

চলন্ত অটোরিকশা থেকে পড়ে দোকানির মৃত্যু
চলন্ত অটোরিকশা থেকে পড়ে দোকানির মৃত্যু

৪ ঘণ্টা আগে | নগর জীবন

পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা
পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

লাকসামে চুরি হওয়া ২ লাখ টাকা উদ্ধার
লাকসামে চুরি হওয়া ২ লাখ টাকা উদ্ধার

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা
সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা
ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফাঁদে আটকে ছটফট করা হরিণকে উদ্ধার বন বিভাগের
ফাঁদে আটকে ছটফট করা হরিণকে উদ্ধার বন বিভাগের

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে ভাগ্নে নিহত
কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে ভাগ্নে নিহত

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান
গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাইবান্ধায় নদ-নদীর পানি কমছে, নদীভাঙন অব্যাহত
গাইবান্ধায় নদ-নদীর পানি কমছে, নদীভাঙন অব্যাহত

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল
জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল

৬ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

সর্বাধিক পঠিত
আমির খানের বিয়ে রবিবার, অতিথি তালিকা নিয়ে যা জানা গেল
আমির খানের বিয়ে রবিবার, অতিথি তালিকা নিয়ে যা জানা গেল

১৮ ঘণ্টা আগে | শোবিজ

ভারতীয় ভিসা নিয়ে বিশেষ বার্তা হাইকমিশনের
ভারতীয় ভিসা নিয়ে বিশেষ বার্তা হাইকমিশনের

১০ ঘণ্টা আগে | জাতীয়

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান
খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাম্প থেকে মুখ ফেরালেন সৌদি যুবরাজ?
ট্রাম্প থেকে মুখ ফেরালেন সৌদি যুবরাজ?

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কোথায় ছিল খামেনির লাশ, কেন এত দেরিতে দাফন প্রক্রিয়া?
কোথায় ছিল খামেনির লাশ, কেন এত দেরিতে দাফন প্রক্রিয়া?

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা
শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা
ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র!
কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র!

১৭ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী

১৫ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ঢাবির আট বিভাগ একীভূত করে তিনটি করার প্রস্তাব
ঢাবির আট বিভাগ একীভূত করে তিনটি করার প্রস্তাব

২০ ঘণ্টা আগে | ক্যাম্পাস

গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান
গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ব্রাজিলের জন্য যে কারণে এই নরওয়ে আরও ভয়ংকর
ব্রাজিলের জন্য যে কারণে এই নরওয়ে আরও ভয়ংকর

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

১৫ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১৪ ঘণ্টা আগে | অর্থনীতি

সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা
সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ক্যামেরায় ধরা পড়ল রহস্যময় বন্যপ্রাণী
ক্যামেরায় ধরা পড়ল রহস্যময় বন্যপ্রাণী

১২ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো
১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শনিবার বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী
শনিবার বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

১৪ ঘণ্টা আগে | ক্যাম্পাস

‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল পর্তুগালকে
‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল পর্তুগালকে

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ

১৮ ঘণ্টা আগে | জাতীয়

মদ্রিচকে নিয়ে যা বললেন রোনালদো
মদ্রিচকে নিয়ে যা বললেন রোনালদো

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের
আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়— কী বললেন স্কালোনি
ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়— কী বললেন স্কালোনি

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এখনো হৃতিকের পরিবারের প্রিয়পাত্র সুজান, আসল সত্য ফাঁস করলেন বোন ফারাহ
এখনো হৃতিকের পরিবারের প্রিয়পাত্র সুজান, আসল সত্য ফাঁস করলেন বোন ফারাহ

১৮ ঘণ্টা আগে | শোবিজ

খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি
খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক
রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দুপুরের মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দুপুরের মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

২১ ঘণ্টা আগে | জাতীয়

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো
অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা
পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

চট্টগ্রামে অধরা দুর্ধর্ষ অস্ত্রধারীরা
চট্টগ্রামে অধরা দুর্ধর্ষ অস্ত্রধারীরা

পেছনের পৃষ্ঠা

স্কুলছাত্রীকে দল বেঁধে ধর্ষণের পর হত্যা
স্কুলছাত্রীকে দল বেঁধে ধর্ষণের পর হত্যা

দেশগ্রাম

শাহজাহান চৌধুরী
শাহজাহান চৌধুরী

শোবিজ

যুক্তরাষ্ট্রে পালালেন দক্ষিণ কোরিয়ার কোচ
যুক্তরাষ্ট্রে পালালেন দক্ষিণ কোরিয়ার কোচ

মাঠে ময়দানে

বিগ ব্যাং-এর পরেই কি জ্বলে উঠেছিল এই নক্ষত্ররা?
বিগ ব্যাং-এর পরেই কি জ্বলে উঠেছিল এই নক্ষত্ররা?

টেকনোলজি

প্রিয়াঙ্কা চোপড়ার  ‘সামার স্যালাড’
প্রিয়াঙ্কা চোপড়ার  ‘সামার স্যালাড’

শোবিজ

স্পেন যে আছে ভুলতে বসেছিলাম
স্পেন যে আছে ভুলতে বসেছিলাম

প্রথম পৃষ্ঠা

জল ও যানজটমুক্ত করতে আরও ১২ প্রকল্প
জল ও যানজটমুক্ত করতে আরও ১২ প্রকল্প

নগর জীবন

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড

নগর জীবন

জগৎজুড়ে মনুষ্যত্বের সংকট
জগৎজুড়ে মনুষ্যত্বের সংকট

সম্পাদকীয়

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন সম্পাদক মুন্না
ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন সম্পাদক মুন্না

নগর জীবন

নাটক ‘আমাদের বিশ্বকাপ’
নাটক ‘আমাদের বিশ্বকাপ’

শোবিজ

ভর্তি স্থগিত হচ্ছে রাজশাহীর ১৫৪ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের!
ভর্তি স্থগিত হচ্ছে রাজশাহীর ১৫৪ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের!

নগর জীবন

আলুবোখারা চাষে বাজিমাত
আলুবোখারা চাষে বাজিমাত

শনিবারের সকাল

চিকিৎসক-রোগী সম্পর্ক
চিকিৎসক-রোগী সম্পর্ক

সম্পাদকীয়

আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স
আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

নগর জীবন

তিমির মহাসমাবেশ
তিমির মহাসমাবেশ

পরিবেশ ও জীবন

খান আতা জোর করেই সিনেমায় আনেন
খান আতা জোর করেই সিনেমায় আনেন

শোবিজ

ছয় পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার
ছয় পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

দেশগ্রাম

একসঙ্গে পাঁচ শিশুর জন্ম
একসঙ্গে পাঁচ শিশুর জন্ম

দেশগ্রাম

ই-বর্জ্যরে বিষে ঝুঁকিতে গর্ভের শিশুও
ই-বর্জ্যরে বিষে ঝুঁকিতে গর্ভের শিশুও

পরিবেশ ও জীবন

চীনের শিলিন : পাথরের বনে প্রকৃতির শিল্পকর্ম
চীনের শিলিন : পাথরের বনে প্রকৃতির শিল্পকর্ম

পরিবেশ ও জীবন

গাছ পেল জীবন্ত সত্তা ও আইনি অধিকার
গাছ পেল জীবন্ত সত্তা ও আইনি অধিকার

পরিবেশ ও জীবন

১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ (হুল) দিবস
১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ (হুল) দিবস

নগর জীবন

জোভান-তটিনীর ‘কাজল চোখের মেয়ে’
জোভান-তটিনীর ‘কাজল চোখের মেয়ে’

শোবিজ

সড়কে চাচি-ভাতিজিসহ ছয়জনের প্রাণহানি
সড়কে চাচি-ভাতিজিসহ ছয়জনের প্রাণহানি

দেশগ্রাম

ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতামূলক সভা
ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতামূলক সভা

দেশগ্রাম

মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ
মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

দেশগ্রাম

টি স্পোর্টস
টি স্পোর্টস

মাঠে ময়দানে