মুমিনুল হক বিদায় নেন ইনিংসের ৩৩.৪ ওভারে। দলের স্কোর তখন ১১৩। টাইগার সাবেক অধিনায়ক আউট হন ব্যক্তিগত ৬০ রানে। এরপরই বাংলাদেশের ব্যাটিং লাইনে ধস নামে। মুমিনুলের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তরা অলআউট হন ১৪০ রানে। নাজমুল বাহিনী শেষ ৭ উইকেট হারায় ৮২ বলের মধ্যে ২৭ রানের ব্যবধানে। হারারে স্পোর্টস গ্রাউন্ডে এতটাই বাজে ব্যাটিং করেছেন নাজমুলরা যে, শেষ ৩ উইকেটের পতন হয় শূন্য রানে ৯ বলের মধ্যে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ক্যাপ পরেছেন তাওহিদ হৃদয় ও অমিত হাসান। কিন্তু দুজনেই পারফরম্যান্স করতে ব্যর্থ। হৃদয় ৩ ও অমিত ৪ রান করেন। টস হেরে ব্যাটিংয় নেমে দলীয় ৩৬ রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। এরপর তৃতীয় উইকেট জুটিতে সাবেক অধিনায়ক মুমিনুল ও অধিনায়ক নাজমুল ৭৭ রান যোগ করে বিচ্ছিন্ন হন। নাজমুল ১৯ রান করেন। মুমিনুল আউট হন ৬০ রান করে। ৮১ বলের ইনিংসটিতে ছিল ১২টি চার। ৭৮ টেস্ট ক্যারিয়ারে মুমিনুলের এটা ২৮তম হাফ সেঞ্চুরি।
শিরোনাম
- সংসদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল উত্থাপন
- পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত
- ‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ : ভাঙছে তাপমাত্রার রেকর্ড, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু
- নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
- পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
- হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ
- কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান
- ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
- সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
- ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
- পিএইচডি স্কলারশিপে অনিয়ম; তদন্তের পর গোবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
- লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
- তুরাগ নদীতে ৭ লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব: ঢাকা পুলিশ সুপার
- চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
- লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট, এটি ঐতিহাসিক : আমান উল্লাহ আমান
শূন্য রানে শেষ ৩ উইকেটের পতন নাজমুলদের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম