সুন্দরবনের শরণখোলা রেঞ্জে নিষিদ্ধ সময়ে মাছ ধরায় একটি ফিশিং ট্রলারসহ তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। শনিবার বিকালে কটকা অভয়ারণ্যের বদরউদ্দিন খাল থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাচ্চু হাওলাদার, সবুর হাওলাদার ও মালিয়া রাজাপুর গ্রামের বেল্লাল হাওলাদার। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বন আইনে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে।