চব্বিশের গণ আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। আগামী ১০ জুন এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র। আসামিরা সবাই পলাতক। তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে এক শিশুসহ ১০ জনকে হত্যা ও অসংখ্য আন্দোলনকারীকে হত্যাচেষ্টার অপরাধসহ আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে। গত ১৯ এপ্রিল এ মামলার অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষ হয়। ওই দিন মামলার অভিযোগ থেকে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন, মো. আলী হায়দার ও শেখ মুস্তাভী হাসান। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের দাবি ছিল, আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই এ মামলায় শামীম ওসমানসহ ১২ জনকে আসামি করা হয়েছে। প্রসিকিউশন প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। ফলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে তাদের অব্যাহতি দেওয়া হোক। অন্যদিকে অব্যাহতির আবেদনের বিরোধিতা করে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম শুনানিতে বলেছিলেন, শামীম ওসমানসহ অন্য আসামিরা যোগসাজশ করে অপরাধ করেছেন। এর অকাট্য প্রমাণ প্রসিকিউশনের কাছে আছে; যা ইতোমধ্যে ট্রাইব্যুনালেও দাখিল করা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করা হলে প্রসিকিউশন অপরাধ প্রমাণ করতে সক্ষম হবে। গতকাল অব্যাহতির আবেদন খারিজ করে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন ট্রাইব্যুনাল।
শিরোনাম
- জয়পুরহাটে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
- ব্রিটিশ কলাম্বিয়ার জর্জিয়া প্রণালীতে নৌকাডুবি, নিখোঁজ ৬ জন
- প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক
- ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’
- কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে
- ব্রাজিলে জন্ম, খেলেছেন জাপানের হয়ে; কাকে সমর্থন করবেন সান্তোস?
- সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ভারতকে হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জিতল আয়ারল্যান্ড
- কর্ণফুলীতে ২ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
- জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি
- যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩ জন
- জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি
- রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪
- সংসদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল উত্থাপন
- পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত
- ‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ : ভাঙছে তাপমাত্রার রেকর্ড, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু
- নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
মানবতাবিরোধী অপরাধ
শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু সাক্ষ্য গ্রহণ ১০ জুন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি
১০ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড
‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
১৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন