ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় মাইশা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বিকালে শহরের একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর চেম্বারে তালা দিয়ে অভিযুক্ত চিকিৎসক গা ঢাকা দিয়েছেন। মৃত মাইশা আক্তার (১৪) সদর উপজেলার সেন্দা শিলাউর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। তিন মাস আগে নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামের পশ্চিমপাড়ার আশরাফুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। অভিযুক্ত চিকিৎসক পি বি রায় মডার্ন এক্স-রে ও প্যাথলজি ক্লিনিক সিটি স্ক্যান সেন্টারের চিকিৎসক। পি বি রায় বলেন, ‘এজমার সমস্যা নিয়ে ওই রোগী আমার কাছে এসেছিল। ব্যবস্থাপত্রে ট্রাইজোন ইনকেজশন লিখে দিয়েছিলাম।’ সিভিল সার্জন নোমান মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। রোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।